রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু

শিবপুরে কৃষকদলের মত বিনিময় সভা 

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী  :
নরসিংদীর শিবপুর উপজেলা ও পৌরসভা কৃষকদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শেরপুরে মনজুর এলাহীর বাগান বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষকদলের সভাপতি মমতাজ উদ্দিন চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের আহ্বায়ক মাজহারুল হক টিটু।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব দ্বিপক কুমার বর্মন প্রিন্স,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল  ইসলাম আপেল,শিবপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ হায়াৎ উল্লাহ,পৌরসভা কৃষকদলের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক মস্তফা প্রধান প্রমূখ। এসময় উপজেলা ও পৌরসভার সর্বস্তরের কৃষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন,কৃষকদল হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গঠন করা সংগঠন।এই সংগঠনের মাধ্যমে  জিয়াউর রহমান সারা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন।কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।কিন্তু বর্তমান অগণতান্ত্রিক সরকারের আমলে কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।আগামী সংসদ নির্বাচনকে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে বাস্তবায়ন করতে বিএনপির সকল আন্দোলনের সাথে কৃষকদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।আগামীতে কৃষকদল হবে বাংলাদেশ জাতীয়তাবদী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন।
বক্তারা আগামী ১৮ নভেম্বর ঢাকায় কৃষক সমাবেশকে সফল করতে উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com