মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

শিবপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে ৩’শত মেধাবী শিক্ষার্থী’র এককালীন বৃত্তি প্রদান, শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির কামারটেক ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং নরসিংদীর সাবেক জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
শুভেচ্ছা বক্তব্য দেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. বশিরুল ইসলাম বশির। এসময় ৩’শত শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে তিন লাখ টাকার মেধা বৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com