বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই – ডেপুটি স্পীকার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের সর্বোচ্চ আইন সংবিধান। দেশ পরিচালনা, নির্বাচনী প্রক্রিয়া ও সবার অধিকার সংরক্ষনের সকল আইন এখানে লিপিবদ্ধ আছে। আওয়ামী লীগ আইনের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। সবাইকে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাজনীতি করতে হবে।  ১৯ নভেম্বর ২০২২ আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি ২ টি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে উন্নত দেশ গড়ার ও ২১০০ সালের ডেল্টা পরিকল্পনা তৈরি করেছেন। আজকের শিক্ষার্থীদের বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও  জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে ভালোভাবে জানতে হবে এবং সংবিধানের আলোকে নাগরিক জীবন পরিচালনা করতে হবে। মোঃ শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার,  আর নারী শিক্ষার প্রসারে প্রতি আওয়ামী লীগ সম্ভাব্য সবই করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় প্লানেট ৫০-৫০ সহ অনেক অান্তর্জাতিক পুরস্কার লাভ করেন শেখ হাসিনা। আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধনকালে ডেপুটি স্পীকার বলেন, যুব সমাজকে মাদকমুক্ত, সুস্থ্য-সবল মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। যুব উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এক যোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ষাটের দশকে এই এলাকায় লাঠিবাড়ি খেলার ব্যাপক প্রচলন ছিল। লাঠিবাড়ি খেলার মাধ্যমে মানুষ নিজেদের আত্মরক্ষার কৌশল শিখেছিল যার সফল প্রয়োগ ঘটায় পাকিস্তানী জান্তাদের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে আগপুঙ্গলী সবুজ সংঘ, ফরিদপুর ক্লাব টাইব্রেকারে আইয়ুব খান স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু ইউনুসের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বিল্লু, সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাথিয়া উপজেলা  অাওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান বক্তব্য রাখেন। এছাড়া সাথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব),সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com