মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষা অফিসার রেজাউল হক বাবলু

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা:

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, শিক্ষা অফিসার রেজাউল হক বাবলু (৫৫)। তিনি সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল লতিফ মাস্টারের একমাত্র ছেলে ও বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক ৫:৫৭ মিনিটে (২০ জানুয়ারি ২০২৩ ইং) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃতকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার দুপুর দুই ঘটিকায় পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে স্মৃতিচারণ করেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, মরহুম রেজাউল হক বাবলু’র চাচাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান, ভগ্নিপতি অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, ছেলে শাহরিয়ার রেজা শাজীদ।এ সময় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ্ব, সদস্য সচিব শেখ আব্দুর রউফ সহ আওয়ামী লীগ, বিএনপি’র নেতৃবৃন্দ এবং আত্মীয়-স্বজন ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে তারাবাড়িয়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com