বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সাবেক মেয়র আক্কাছ এর পানি বন্দি ২ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন

Reading Time: < 1 minute

আবুল হাশেম, বাঘা রাজশাহী :
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ক্ষতিগ্রস্থদের পাশে ২হাজার প্যাকেট (শুকনা খাবার) নিয়ে উপস্থিত বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আক্কাছ আলী। সোমবার (২৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে সাবেক মেয়র আক্কাছ আলী নিজ উদ্যোগে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মানদীর পানি বন্দি মানুষের মাঝে এই প্যাকেট খাবার সামগ্রী বিতরণ করেন। উপজেলার চকরাজাপুর ইউনিয়নে রয়েছে প্রায় ৩ হাজার ৫শত পরিবার। পদ্মার দূর্গম চরে অবস্থিত এ ইউনিয়নের প্রতিটি পরিবার বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। মানুষের দুঃখ, কষ্ট আর দূর্দশা দেখে সাবেক বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ এর সদস্য আক্কাছ আলী নিজস্ব অর্থায়নে রাজনৈতিক কিছু নেতার-কর্মীদের সাথে নিয়ে চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি এলাকা পূর্ব কালিদাসখালী, পলাশি ফতেপুর, ফতেপুর পলাশি, লক্ষীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, দাদপুর, করারী নওশারা, এলাকার প্রায় ২ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার প্যাকেট(চিড়া, মুড়ি, পাউরুটি,প্যাকেট স্যালাইন) বিতরণ করেন। এই এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনা খাবার প্যাকেট সামগ্রী বিতরণকালে আক্কাস আলী বলেন, এই পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহব্বান জানান তিনি । চকরাজাপুর ইউনিয়নের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের আক্কাছ আগে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার জন্যও আমি যেনো সুখে দুঃখে আপনাদের সাথী হয়ে থাকতে পারি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com