বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি আটক; কার্ভাড ভ্যান জব্দ।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২৪/০৬/২০২২ ইং তারিখ দুপুর ১২.১৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ‘‘মা ফুড গার্ডেনের’’ সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আব্দুর রহিম(৩৪), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-দৌলতপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, ২। মোঃ সোলাইমান মিয়া(২২), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং- ফুলহর বিটারপাড়া, ৩। মোঃ শাওন মিয়া(২২), পিতা-মৃত মইনুদ্দিন, সাং- ফুলহর, উভয় থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

স্বাক্ষরিত—এম.রিফাত-বিন-আসাদ,মেজর,মিডিয়া অফিসার, ব-১২, মোবা-০১৭৭৭-৭১১২৫৮

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com