সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২শ ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা এলাকায় ২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক। গত  ১৩/১১/২০২২ ইং তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন মোঃ জয়নাল আবেদীন এর অস্থায়ী মুদি দোকানের দক্ষিণ দিকে নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ২৪৩(দুইশত তেতাল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক-ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ফারুক হোসেন (২৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-গেদরা মারাধার, থানা-হরিপুর, ২। মোঃ আসাদুজ্জামান (২৭), পিতা-মোঃ আইযুব আলী, সাং-চামেম্বরী, থানা-ঠাকুরগাঁও, উভয় জেলা-ঠাকুরগাঁও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন  জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-  মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার,  র‌্যাব-১২।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com