সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

সুজানগরে সরকারি সড়কের জমি দখল !

Reading Time: < 1 minute

বাড়ির সামনে বেড়া জমি দখল দিয়েছে প্রভাবশালী মহল

এম মনিরুজ্জামান,পাবনা:

সরকারি সড়কের জমি দখল করে, প্রতিবেশীর কাছে সড়কের জমি বিক্রির চেষ্টায় করে ব্যর্থ হয়ে,জোর পূর্বক টিন দিয়ে বেড়া দিয়ে, বাড়ি থেকে বের হতে দিচ্ছে না এলাকার প্রভাবশালী মহল বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, পাবনার সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নের সৌক্ষেতু পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে ওসমান শেখের বাড়ির গেট সহ পুরো বাড়ির সামনে অবৈধভাবে ক্ষমতার দাপটে সরকারি সড়কের জমি দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে সৌক্ষেতু পাড়ার প্রভাবশালী আক্কাস শেখ ওরফে আকাই ও বিলক্ষেতু পাড়ার সেলিম শেখ ওরফে ছলেন গং। ওসমান শেখ আরো জানান, ইতিপূর্বে এধরণের ঘটনা আরো এক বার করেছিল, তখন মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেছিলাম। তখন বেড়া সরিয়ে নিয়েছিল, তারপর থেকেই মাঝে মধ্যে আমার কাছে সরকারি সড়কের জমি বিক্রির করবে বলে টাকা দাবি করে আসছিল, টাকা না দেওয়াতে গত বুধবার সকালে এলাকার প্রভাবশালী মহলের সাথে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে, আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সরকারি সড়কের জমি দখল করে টিনের বেড়া দিয়েছে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com