শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সেভ দ্য রোড শোকাহত : মুরাদ হত্যার দ্রুত বিচার দাবি

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
চলন্ত বাস থেকে ফেলে আবু সায়েম মুরাদ-এর হত্যাকান্ডের ঘাতকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সেভ দ্য রোড। একই সাথে ৮ নম্বর বাস মালিক-কর্তপক্ষকেও বিচারের আওতায় আনার দাবি জানান আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, শওকত হোসেন, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ। ১৬ অক্টোবর প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, নির্মম এমন হত্যাকান্ড এবারই প্রথম নয়, গত ২০ বছরে এমন ঘটনা ঘটেছে অর্ধশতরও উপরে। কিন্তু কখনোই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, হয়নি বিচারও। যে কারণে এমন নির্মম ঘটনা ঘটাতে চালক-শ্রমিক কেউ ভয় পায় না, একবারের জন্যও ভাবে না যে পরে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে। যে কারণে বেপরোয়াভাবে বছর বছর এমন নির্মম ঘটনার সংখ্যা বেড়েই চলছে। নেতৃবৃন্দ মুরাদ-এর পরিবারকে রাষ্ট্রিয়ভাবে কমপক্ষে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তর মাধ্যমে ঘাতক চালক-সহযোগি ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিবেদনে-( শান্তা ফারজানা ), মহাসচিব ও মুখপাত্র, সেভ দ্য রোড।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com