বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

২০২১-২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর কর আরোপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

সুজানগর, পাবনা প্রতিনিধি :

২০২১-২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে কর আরোপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পাবনা আকিজ বিড়ি ফ্যাক্টরী অডিটোরিয়ায়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড পাবনা শাখার সহকারী ব্যবস্থাপক কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন। আরো উপস্থিত ছিলেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ শাহাদত হোসেন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন । অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেন।
পাবনা জেলা বিড়ি মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেন বলেন, এবারের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন কর আরোপ না করায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি ও তার দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে গত অর্থ বছরে বিড়ি শিল্পের উপর অতিরিক্ত ৪ভাগ কর আরোপ করা হয়েছে সেটা প্রত্যাহার করে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানের আয়োজন করে, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com