শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

৩০ হাজার টাকা না দিলে মামলা দেয়ায় হুমকি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

৩০ হাজার টাকা না দিলে বাড়ি থেকে ধরে যাবেন এবং মামলা দিবেন বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আরএমপি কাটাখালী থানার এসআই মোঃ আজাহার।এ ঘটনায় আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন সাগর (২২) নামের এক যুবক। প্রতিকারের আশায় বিভিন্ন লোকজনের কাছে ছুটে বেড়াচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী ওই যুবকের বাড়ি রাজশাহী মহানগরীর উপকন্ঠ কাটাখালী থানাধীন হরিয়ান উত্তর পাড়া গ্রামে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও যুবক সাগর যা বলছে তুলে ধরা হলো, সে বলে এর আগে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে একটি মিথ্যা মামলা দিয়েছিলো। এরপর সে জামিনে মুক্তি পায়।১০/১৫ দিনে আগে কাটাখালী থানার আজাহার নামের এক এসআই তাকে ফোন দেয়। বলে এর আগে তুই মামলা খেয়েছিলি। ৩০ হাজার টাকা না দিলে তোকে তোর বাড়ি থেকে ঘুমের মধ্যে তুলে এনে মামলা দিবো। এক সপ্তাহ ধরে সাগরের ফোনে ফোন দিচ্ছে। ব্রেন টর্চার করছে। প্রথমে ৫০ হাজার টাকা চেয়েছিলে। পরে ৩০ হাজার টাকার দাবি করছে। এ নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ওই যুবকের মুঠো ফোনে ০১৫৭১-৭২৭৩১৩ এই নম্বর থেকে একাধিকবার ফোন দেন কাটাখালী থানার এসআই আজাহার। ভয়ে ওই যুবক ফোন ধরেনি। ভিডিও তাকে সাহায্য চাইতে দেখা ও শোনা যায়। এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার এসআই আজাহার প্রথমে বলেন সাগর নামে কাউকে চিনেন না। পরে বলেন সে আমার সোর্স ছিলো। আমাকে ফাঁসাতে ব্ল্যাক মেইল করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com