বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

৫কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যাবসয়ীকে গ্রেফতার করলো র‌্যাব

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

চাপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দূর্গম চর এলাকা থেকে মোঃ হুমায়ুন কবির (৩৭) নামের মাদক এক সক্রীয় মাদক চোরাকারবারীকে ৫কেজি হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চররাণীনগর (বকচর) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ হুমায়ুন কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মোঃ দামেজ উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, বুধবার গভির রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারে, মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ৭/৮ কেজি হেরোইন সীমান্তে সংগ্রহ করেছে। এমন তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় ৩টি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অভিযানিক দল দীর্ঘ ৪/৫ ঘন্টা নদীপথ অতিক্রম করে ছদ্মবেশে অবস্থান করে। এরপর ভোর রাত সোয়া ৪টায় মাদক কারবারি মোঃ হুমায়ুন কবিরের বাড়ি ঘেরাও করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে কবিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে কবিরের শয়নকক্ষের খাটের নীচে থেকে ১টি ব্যাগে সংরক্ষিত অবস্থায় ৫কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ৫ কোটি টাকা।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে এবং পলাতক আসামী অত্যন্ত সংঘবদ্ধ মাদক চেইনের সাথে জড়িত। এই চেইনের সদস্যরা বর্ডার এলাকায় সীমান্তের ওপার হতে কৃষকের ছদ্মবেশে বা মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com