বুধবার, ১৭ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুরে ৭০পিস ইয়াবাসহ দশটি মাদক মামলার আসামী নিরাশা হোসেন(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নিরাশা উলিপুর পৌরশহরের সরদারপাড়া এলাকার মৃত চিন্তু শেখ ওরফে রমজান আলীর পুত্র। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আবুল হাশেম,আরিফুল ইসলাম সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া এলাকা থেকে ৭০পিস ইয়াবাসহ নিরাশা হোসেনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত আসামীর আপন বড় ভাই মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে কালা ফারুক(৩৭) ও উপজেলার দক্ষিণ দলদলিয়া টাপুর কুটি এলাকার আবু বক্করের পুত্র আপছু মিয়া ওরফে হাফসু(৩২) পালিয়ে যায়। আটক নিরাশার বিরুদ্ধে দশ(১০) এর অধিক এবং পলাতক আসামী ফারুক হোসেন ওরফে কালা ফারুকের বিরুদ্ধে ৬ এর অধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com