শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

কলকাতা হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচনে পুনরায় লাল ঝান্ডা উঠলো

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচনে পুনরায় লাল ঝান্ডা উঠলো আজ ৭ই ফেব্রুয়ারী, মঙ্গলবার, সকাল দশটা থেকে শুরু হয়ে যায় হলদিয়া সমবায় সমিতির ভোট, টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে কনজুমার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হলো, সমবায় সমিতির ভোটে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, তৃণমূল সমর্থিত, বিজেপি সমর্থিত ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে ছিলেন, মোট ভোটের সংখ্যা ছিল ২৫৯১ জন, সকাল দশটায় ভোট শুরু হলেও, বিকেল চারটেয় ভোট গ্রহণ সমাপ্ত হয়ে যায়। বন্দরের কনজিউমারস সমবায়ের প্রতিনিধি নির্বাচনের ফলাফল, মোট আসন ৫৪ টি , বাম প্রগতিশীল জোট আসন পায় ৪৮ টি, তৃণমূল পায় ৬টি , বিজেপি আসন পাননি, বাম প্রগতিশীল জোট সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে, এই ভোটকে কেন্দ্র করে এবং বাম প্রগতিশীল জোট জয় লাভ করায় , কলকাতা পোর্ট ট্রাস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারী বিমান মিস্ত্রী এবং রাজ্য বিএমএস এর সভাপতি প্রদীপ বিজলি ও তৃণমূল নেতা শিবনাথ সরকারের বিভিন্ন মতামত উঠে আসে বক্তব্যের মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com