বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে করোনার টিকা নিতে আগ্রহ বাড়ছে

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী
সারা দেশের ন্যায় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এবং সকল ভয়-ভীতি কাটিয়ে করোনার প্রতিষেধক টিকা নিতে প্রতিনিয়ত মানুষের আগ্রহ বাড়ছে। এতে গণটিকা কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সরেজমিনে জানা গেছে,১২ জুলাই থেকে ২য় পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় অনলাইন নিবন্ধন করে করোনার কেন্দ্রে টিকা নিচ্ছেন সবাই। করোনার টিকা নিতে আসা সদরের বানিয়া পাড়া গ্রামের হাসান মাস্টার জানান, শুনেছি চীন দেশ থেকে সিনো ফার্মের করোনা প্রতিষেধকের কার্যকরী টিকা এসেছে তাই অবহেলা না করে স্বামী স্ত্রী মিলে টিকা নিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ জানান, দ্বিতীয় পর্যায়ে চিনের সিনোফার্মের ৩ হাজার ডোজ টিকা এসেছে। বর্তমানে বরাদ্দের চেয়ে নিবন্ধন ব্যক্তির সংখ্যা দ্বিগুণ। প্রথম পর্যায়ে টিকা নিতে মানুষের আগ্রহ কম থাকলেও এখন পরিবারের পঞ্চাশোর্ধ ব্যক্তিরা দলবেধে আসছেন টিকা নিতে।তিনি আরও বলেন, প্রতিদিন ২৫০ থেকে ৩শ জন লোক টিকা নিচ্ছেন। আশাকরি আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা আরও বাড়বে। রেজিস্ট্রেশন করে যিনি আগে আসবেন তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করছি এবং গ্রাম পর্যায়ে গণ টিকা কেন্দ্র চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com