শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়। বিক্ষোভ মিছিলের তারা দাবি করেন- ১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে। গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com