বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকদের গালিগালাজ ও মজুুরি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে ৪০দিনের কাজের জন্য ইউপি সদস্যদেরকে ঘুষ না দেওয়ায় মহিলা শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মজুরি বন্ধের হুমকির প্রতিবাদে মানবন্ধন করেছেন ক্তভোগীরা। শনিবার দুপুরে চেয়ারম্যানের হাট সড়কে বাহাগিলি ইউনিয়নের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের পুরাতন তালিকাভুক্ত শতাধিক হতদরিদ্র ভুক্তভোগী নারী শ্রমিক ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন। বাহাগিলি ইউনিয়নের ৪,৬ ও ৭ নং ওয়ার্ডের সাহিদা,কল্পনা,ফজিলা বেগমসহ আরো অনেক ভুক্তভোগী জানান,আমরা ওই প্রকল্পে গত দশ বছর ধরে দৈনিক দুই শত টাকা মজুরিতে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ করে আসতেছি। এখন চারশত টাকা মজুরি হওয়ায় ইউপি সদস্যরা টাকার বিনিময়ে নতুন লোকের নাম তালিকাভুক্তি করেছে। এবছর আমরা ৩০ দিন ধরে
সড়কে মাটি কাটার কাজ করছি। এখন কাজে আসলে ইউপি সদস্যরা অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন। নতুন তালিকাভুক্তিদের টাকা ফেরতের জন্য প্রত্যেক পুরাতন শ্রমিকের নিকট ৮-১০ হাজার করে টাকা চান। দাবিকৃত ঘুষের টাকা না দিলে মজুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আমরা গরিব মানুষ, ঠিকমত দু’বেলা
খেতে পারি না, টাকা দিব কিভাবে। এ ব্যাপারে বাহাগিলি ইউপি’র ৪,৬ ও ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান,ইয়াহিয়া ও সাদেকুল ইসলাম জানান, তাদেরকে গালিগালাজ করা ও টাকা চাওয়ার বিষয়টি সঠিক নহে। তবে পুরাতনরা ২০ দিন কাজ করার পর নতুনরা অবশিষ্ট ২০ দিন কাজ করবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, কর্মসংস্থান প্রকল্পে দুই দল শ্রমিকের ভাগাভাগি করে মাটি কাটার কাজ করার সরকারি কোন নিয়ম নেই। তাহলে কার নির্দেশে এমনটি হচ্ছে। তিনি এর কোন সদুত্তর দেননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com