বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ.কে.এম. আমিনুল হক বলেছেন, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ, যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে আপনারা পরিহার করুন। তাদের থেকে আপনারা দূরে থাকুন, এটি আমার অনুরোধ। যারা সৎ ও চরিত্রবান, দেশের মঙ্গল এবং মানুষের জন্য চিন্তা করবে, তাদেরকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকার মৌলভীবাড়ি প্রাঙ্গনে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন।
আব্দুল ওয়াহাব মাস্টারের সভাপতিত্ব মত বিনিময় সভায় আরো বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল বাতেন সবুজ, তাজুল ইসলাম, কাজী শাহিন, জয়নাল মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, হাফেজ মাহবুব মাজেদ রুবেল, আব্দুর রেজ্জাক, বরকত উল্লাহ, সায়েদুর রহমান, মো. নাজাত, মো. রিপন প্রমুখ।
বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা এ. কে. এম. আমিনুল হক বলেন, বিগত ১৬ বছরের স্বৈরশাসনের নিপীড়নের শিকার হয়ে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষের বাক স্বাধীনতা ছিল না। মানুষ নানা রকমের হয়রানীর শিকার হয়ে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করেছে। তিনি বলেন, অনেকেই হামলা ও মামলার শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকার মানুষকে নানা কায়দায় সীমাহীন কষ্ট দিয়েছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতা ও বিএনপির সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ পরিবেশে আমরা দেশকে ভালোর দিকে এগিয়ে নিতে বিভেদহীনভাবে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাবো।
আমিনুল হক বলেন, জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে যাতে করে দুর্নীতিবাজ, চাঁদাবাজ লোক দলে স্থান না পায়, সংসদে স্থান না পায়। এই সমস্ত লোককে পরিহার করে নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সৎ, ভালো এবং দেশপ্রেম যাদের মধ্যে আছে তাঁদের দিয়েই উনি নির্বাচন করানোর ব্যাপারে বদ্ধ পরিকর। তিনি উপস্থিত সবাইকে আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই তারেক রহমানের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বিশ^াস করি, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এ দেশের গণতন্ত্র, মানবাধিকারসহ সর্বক্ষেত্রে স্বচ্ছতা ফিরে আসবে। মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com