বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কুষ্টিয়ায় জনসম্মুখে ঠিকাদারকে হাতুড়ি পেটা

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাবের সামনে প্রকাশ্যে জনসম্মুখে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুত্বর আহত হয়েছেন শহিদুর রহমান নামের সেই ঠিকাদার। সোমবার বেলা ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। শহিদুর রহমান বলেন, ’আমি প্রথম শ্রেণীর ঠিকাদার। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক মাস আগে মিরপুর উপজেলায় সড়কের ৭ কোটি টাকার একটি টেন্ডার ছিলো। আমি টেন্ডারে অংশ গ্রহণ করি। টেন্ডারে অংশ নেয়ার আগে থেকেই আমাকে হুমকি দেয়া হয়। আমি যেন এ কাজে সিডিউল ক্রয় না করি। এছাড়াও টেন্ডারে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা আমাকে হুমকি দিয়ে আসছিলো। তিনি আরও জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে শহরে আসি ব্যাক্তিগত কাজে। শহরের রাইফেল ক্লাব এলাকায় অবস্থান করছিলাম। একটি দোকানে বসে চা পান করছিলাম। এ সময় হঠাৎ করেই ১০ থেকে ১৫জন ব্যাক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ঘিরে ধরে। তাদের বেশির ভাগের হাতে হাতুড়ি ছিলো। তারা ধরে আমার দুই পায়ের হাটুতে হাতুড়ি দিয়ে বেদম পেটাতে শুরু করে। এরপর আমি বাঁচতে দৌড় দিই। তারপরও আমাকে তারা তাড়া করে পেটাতে থাকে শরীরের নানা স্থানে। সড়কসহ আশেপাশে লোকজন থাকলেও তারা ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পাইনি। আমার হাঁটু তেথলে গেছে। পিঠে ও বুকেও লেগেছে। স্থানীয়রা জানান, হামলাকারীরা বেশিরভাগই মজমপুর এলাকার বাসিন্দা। তারা স্থানীয় এক নেতার ক্যাডার এরা। বেশিরভাগই মুখে মাস্ক পরা ছিলো। ভয়ে কেউ তাদের বাঁধা দেয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, এমন হামলার কথা আমার কানে আসেনি। হামলা বা মারপিটের বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com