বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
কুষ্টিয়ায় এসআরবি’র অভিযানে ৯৮ বোতল এস্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় এসআরবি’র অভিযানে ৯৮ বোতল এস্কাফসহ ৩ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় ভেড়ামারা থানার বাহির চর ইউনিয়নের বারোদাগ গ্রামের লালনশাহ সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। এসআরবি ১২ সিপিসি ১ ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে বাহিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত বারোদাগ গ্রামস্থ লালন শাহ সেতু গোল চত্বর সংলগ্ন জনৈক মোঃ মিঠুন ইসলাম এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৯৮ বোতল এস্কাফ, ২টি রেজিষ্ট্রেশনকৃত পুরাতন মোটরসাইকেল ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ১১ হাজার ১শত ১০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গাবতলি গ্রামের মৃত মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ ওলি আহম্মেদ @ কাজল (২৮), -গোকুলপুর ৩নং ওয়াড এর বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে মাঃ আব্দুল আউয়াল (৫২) ও মালেন্দাহ ৩নং ওয়াড এর বাসিন্দা -মোঃ শমসের আলীর ছেলে মোঃ মেরাজুল ইসলাম (৪০)। গ্রেফতারকৃত আসামীদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে।