সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কুষ্টিয়ায় জিআরপি থানা ওসির আকস্মিক মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া:
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. ফয়েজুর রহমান (৫২) বাথরুমে গোসল করার সময় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপরে আকস্মিকভাবে মারা যান। হাসপাতালের চিকিৎসক ও পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন ষ্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে পৌনে ২ টার দিকে ওসি ফয়েজুর রহমান গোসল করতে বাথরুমে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাথরুম থেকে তিনি না বেরুনোয় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোন সাড়া না পেয়ে বাথরুমের পিছনের ভেন্টিলেটর দিয়ে সহকর্মীরা দেখতে পান তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন মেঝেতে। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ছুটে আসে। পরে বাথরুমের দরজা ভেঙ্গে ওই পুলিশ কর্মকর্তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মানস ভট্টাচার্য পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ষ্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানান। রেলওয়ে পুলিশের সদস্যরা জানান, মৃত্যুর আগে তিনি ছিলেন সুস্থ-স্বাভাবিক। এছাড়া অসুস্থতার কোন লক্ষণ তার ছিল না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পোড়াদহ রেলওয়ে পুলিশ স্টেশনের ডিউটি অফিসার এএসআই বাহার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ শেরপুর জেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com