রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

কুড়িগ্রামে প্রাচিন গো-মূর্তি উদ্ধার পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের মধ্য সুখাতি বামনটারী গ্রামে পরিত্যক্ত প্রাচিন মন্দির থেকে একটি পাথরের গো-মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকুত গো-মূর্তিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। রবিবার সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন, এডিশনাল এসপি রুহুল আমিন, এএসপি উৎপল কুমার রায়, এএসপি কল্লোল দত্ত, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, শ্যামল ভৌমিক, হুমায়ুন কবির সূর্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, গত ৯ জুলাই স্থানীয় কয়েকজন যুবক দেবোত্তর সম্পত্তিতে অবস্থিত ধ্বংসস্তুপ থেকে ইট-পাথর সড়াতে গিয়ে গো-মূর্তিতে পেয়ে তা নিজেদের মধ্যে রেখে দেয়। পরে পুলিশ এসে সেটি নিজেদের হেফাজতে নেয়। ২০ কেজি ওজনের গো-মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। এটি ১৩ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ইঞ্চি চওড়া। এটি কষ্টি পাথরের হলে এর এন্টিক মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গো-মূর্তিটি পরবর্তীতে প্রত্নতাত্মিক বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে বিধিমোতাবেকভাবে হস্তান্তর করা হবে বলে জানানো হয়। জনশ্রুতি রয়েছে কয়েকশ’ বছর পূর্বে গোসাইয়ের ভিটায় গোসাই রাজা নামে এক রাজা বসবাস করতেন। তারই নামে গ্রামের নামকরণ করা হয় গোসাইয়ের ভিটা। এইট ওই পুরাতন রাজবাড়ীর মন্দিরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com