মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কুড়িগ্রামে সুদের টাকার চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর :

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে সুদের টাকা সময় মত দিতে না পারায় লিলি বেগমকে ঘরে আটকে রেখে মোবাইলে ভিডিও ধারন ও শারিরীক নির্যাতনের করার অভিযোগ উঠেছে মোঃ আলতাফ হোসেন (৪৯) এর নামে।লাঞ্চিত হওয়ার ঘটনায় গলায় ফাস নিয়েছেন বিলকিস বেগম।পরিবারের লোকজনের তাকে দ্রুত হাসপাতালে নিলে প্রানে বেঁচে যান তিনি।
লিলি বেগম কুড়িগ্রাম পৌর শহরের হাটির পাড় হিঙ্গনরায় গ্রামের বাসিন্দা। তার স্বামী ফারুক হোসেন একজন বাসের হেলপার বলে জানা গেছে।তবে এমন অভিযোগ একই ঘটনা ঘটেছে রোজিনা ও বাবু নামের আরেক দম্পত্তির সাথে। তারাও আলতাফ হোসেনের কাছে সুদের উপর টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
শুক্রবার দুপুর হতে সন্ধা পর্যন্ত ঘরে আটকে রাখার লজ্বায় রাতে অ়ভিমানে গলায় ফাস নেন লিলি বেগম।
লিলি বেগম জানান,আলতাফ হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা সুদের পর নিয়েছি।গত দু বছর ধরে সুদের টাকা সুদ সমেত নিয়মিত দিয়ে আসছি।গত ৪ মাস ধরে লাভ দিতে বিলম্ব হওয়ায় ২০ হাজার টাকা নিয়ে ওই বাড়িতে যাই। পরে তারা টাকা নিয়ে আমাকে আলতাফ ও তার স্ত্রী বিলকিস ঘরে বেধে মোবাইলে ভিডিও ধারন করে সেখানে জবান বন্দী নেয় আমি নাকি তিন লাখ টাকা সুদের উপর নিয়েছি।দুপুরের পর থেকে সন্ধা পর্যন্ত আমাকে ঘরে আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন তারা।পরে লজ্জা ও ঘৃণায় গলাস ফাস নেই।আমার স্বামী বাসের হেলপার আমরা জীবনে কখনো একসাথে তিন লাখ টাকা চোখে দেখি নাই। ওরা জোড়পূর্বক আমার মুখ থেকে তিন লাখ টাকা নেওয়ার স্বীকাররোক্তির ভিডিও বানিয়ে আমাকে জিম্মি করেছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
আলতাফ হোসেন বলেন,আমার কাছ থেকে লিলি তিন লাখ টাকা নিয়েছে। টাকা নেয়ার পর পরিশোধ করে নাই।উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।সরেজমিনে এসে দেখতে পারেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন,এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি জানা নেই, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com