শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

Reading Time: < 1 minute

২৬ নভেম্বর, ২০২৬ , বঙ্গভবন :
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।
দুপুরে বঙ্গভবনে মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সম্পাদক রুশো মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সাথে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যগণ বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় সদস্যগণ একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সাথে রাষ্ট্র ও সরকারের আরো কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন। প্রতিনিধিদল গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান। রাষ্ট্রপতি রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com