বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কেশপুরে হাতির হানায় বিঘার পর বিঘা আলুর জমি নষ্ট, চাষীরা ক্ষুব্দ বন দপ্তরের উপর

Reading Time: < 1 minute

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা :
২৩শে ফেব্রুয়ারী শুক্রবার, আবার ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকায়, হাতির হানায় বিঘার পর বিঘা জমির আলু ও ধান চাষ নষ্ট। চাষীরা বন দপ্তরের উপর ক্ষুব্ধ।
বছরের পর বছর পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার ,দুই নম্বর অঞ্চলের অন্তর্গত, রাজ্য গ্রাম খড়িগাড়িয়া হাত বান্দী ও মহাডিয়া এলাকায়, আলু চাষের সময় হাতির দল এসে বিঘের পর বিঘে আলুর চাষ ও ধান চাষ নষ্ট করে যাচ্ছে, অথচ বনদপ্তরের অফিসাররা চোখ বন্ধ করে হাত গুটিয়ে বসে রয়েছে, এমনই অভিযোগ চাষীদের, বৃহস্পতিবার রাতে গরবেতা ব্লকের মাটির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লক এর রাজ্যগ্রাম খড়িগাড়িয়া হাতিবান্দী ও মহাডিয়া এলাকায়, প্রায় দেড়শ থেকে ২০০ বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে এই হাতির দল। এবং সম্পূর্ণ চাষ নষ্ট করে দেয়।, ফলে নষ্ট হয়েছে আলু ও ধান চাষ, এলাকার এক কৃষক প্রথীক মন্ডল জানান, বনদপ্তর শুধু মাত্র এসে গাড়িতে বসে বসে চলে গেছে, তিগুলিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থাই করেননি, সরকারের কাছে আমরা এর ক্ষতিপূরণের দাবী করেছি, আরোএক কৃষক সমর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন বন দপ্তরের বিরুদ্ধে, তিনি বলেন বন দপ্তরের আধিকারিকদের বলতে গেলে তাহারা জানায়, যত বেশি দিন হাতি নামবে ও ক্ষতি করবে, তত তাদের বেতন বৃদ্ধি হবে, তাই তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না, হাতির দল চাষের জমিতে নেমে চাষ ক্ষতি করলেও বন দপ্তরের অফিসারদের দেখা মিলেনি। তাই চাষীরা ক্ষোভে ফুঁসতে থাকে এলাকার মানুষ বন দপ্তরের উপর, তাই ক্ষতিপূরণের দাবি করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com