বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ক্লিক মিউজিক এর নতুন নিবেদন মিউজিক ভিডিও ‘বোকাঘুড়ি’ আনুষ্ঠানিক শুভ সূচনা

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৪ শে আগস্ট বৃহস্পতিবার, বিকেল সাড়ে চারটায়, ইএম বাইপাস মেট্রোপলিটন সংলগ্ন, এন এক্স হোটেলের প্রেক্ষাগৃহে, সকল কলাকুশলী ও শিল্পীদের উপস্থিতিতে এবং সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে, এই মিউজিক ভিডিও টি শুভ সূচনা হয়,ক্লিক মিউজিক এর প্রথম নিবেদন এই,, বোকাঘুড়ি,, যা সমস্ত ক্লিক অ্যাপস ও ক্লিক ইউ টিউবে দেখা যাবে। বিশ্বকর্মা পুজোর আগে সুন্দর একটি নামকরণের মধ্য দিয়ে এই গানের ভিডিওটি শুভ সূচনা করলেন।এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা ও মুম্বাইয়ের সাহিল ফুল। পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী, যিনি এর আগেও দুটি বিখ্যাত গল্প পরিচালনা করেছেন, শেষের গল্প ও কথামৃত ছায়াছবি তে,তবে অন্বেষা এবং প্রাঞ্জন গাওয়া এই গান সত্যিই প্রশংসনীয় একটা অন্য সাদ দর্শকদের এনে দেবে। গানটির মধ্য দিয়ে, এবং যার রচয়িতা ও গীতিকার প্রাঞ্জন দত্ত,এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিক পরিবারে সকল সদস্যরা,ইলেকট্রনিক লাউঞ্জ এর সঙ্গে শাস্ত্রীয় ও পপ সঙ্গীত উভয়ের প্রভাবই এই গানের সমগ্র বিন্যাসে সম্মিলিত হয়েছে বলে জানা যায়। গানটির মূল বাংলা গীতির ধারা বয়ে নিয়ে গিয়ে শাস্ত্রীয় সুফি সঙ্গীতের সমন্বয়ে সমাপ্ত হয়ে প্রেম ও ত্যাগের সমর্পণের এক অন্যান্য উদাহরণ সৃষ্টি করেছে,এছাড়া অনিশ্চিত সময়ের শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে, আন্তরিক ভালবাসাকেই আলিঙ্গন করে ,নিজের কাছের মানুষটার চিরন্তন অপেক্ষায় লিপ্ত থাকায়, এই উপস্থাপনার মূল আলোচ্য বিষয় বলে জানা যায়।তবে অভিনেত্রী জানান, এই গানটি সকলেরই ভালো লাগবে, এটি সম্পূর্ণ ভালবাসা ও প্রেমকেন্দ্রিক গান , একটা অন্য জগতকে বয়ে নিয়ে চলেছে এবং উভয়ের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছে।আর দর্শকদের উদ্দেশ্যে জানান আপনারাও দেখুন আমাদের ক্লিক অ্যাপের মাধ্যমে ও ক্লিক ইউ টিউবে, শুনুন ও দেখুন , একের পর এক ক্লিক ওয়েব সিরিজ তৈরির পর ও দর্শকদের মন জয় করার পর, মিউজিক ভিডিওর শুভ সূচনা করলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com