মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে পুলিশের পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার ও চোরাচালানের ঘটনায় সাথে জড়িত বিমল চাকমাকে (৪১) আটক করা হয়েছে।
বুধবার(৭ফেব্রুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিং-এ জানান, মঙ্গলবার রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা সদরে অভিযান চালিয়ে ৪৩০ কার্টুন মন্ড গ্রীন এ্যাপেল সিগারেট ও ৯০ কার্টুন মন্ড স্ট্রবেরি সিগারেট এবং পানছড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ কার্টুন ওরিশ সিগারেট আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। পানছড়িতে সিগারেট উদ্বারের সময় চোরাচালানের ঘটনায় সাথে জড়িত পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ভূবন্ত চাকমার ছেলে বিমল চাকমাকে আটক করা হয়। উদ্বারকৃত এ সব সিগারেট থাইল্যান্ডের তৈরী বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জেলার আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com