বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

খাগড়াছড়িতে ৩শতাধিক হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে ৩শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(০৪ জানুয়ারী) সকালে সদর উপজেলার গোলাবাড়ী ইউপি কার্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গোলাবাড়ী ইউপি সচিব তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরসূরি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সরকার। এ সময় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য মিলি ত্রিপুরা, অঞ্জলী ত্রিপুরা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com