সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

News Headline :
পারমাণবিক হামলার প্রস্তুতির ইঙ্গিত -তথ্য ফাঁস, ছাড় দেবেনা ইরান রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র চাকরীর নামে অর্থ আত্নসাৎ রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বেড়া পৌরসভার সিএন্ডবি মঞ্জুর কাদের কলেজ গেটে নকল সার্টিফিকেট তৈরির সময় হাতেনাতে ধারা বদলগাছীতে পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার মান্দায় আদালতের রায়কে অমান্য করে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা পাবনার ভাঙ্গুড়ায় সুলতানপুর দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা রুয়েটে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব 

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর’২৫) বিকাল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুর সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যি এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়।    এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ, জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া, জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন,  দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে খাগড়াছড়ি প্রেসক্লাবের “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এক মাইলফলক হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com