বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-র নেতৃবৃন্দ সোমবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দুপুরে পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি আলহাজ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ রাশেদুজাজ্জামান রাসেদ, পরিচালকবৃন্দ যথাক্রমে হারুন উর রশিদ, শেখ রতন, জাহিদ হোসেন জামিম, ইমরুল হাসান রন্টি, তাজ উদ্দিন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, এ এইচ এম রেজুয়ান জুয়েল, আলহাজ শফিকুল ইসলাম খান, মো. অলিউল ইসলাম, মো. ইফতেখার আলম মুন্না, মো. কুতুব উদ্দিন সুইট, মো. ইমামুর রহমান ও চেম্বার সচিব আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

এ সময় তারা পাবনা জেলায় ৫ (পাঁচ) হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সহ সংগঠনের সার্বিক কর্মকান্ড বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সংগঠনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল ইসলাম। উল্লেখ্য, গত ২৮ মার্চ থেকে চারদিনের সফরে নিজ জেলায় পাবনা অবস্থান করছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

এর আগে, পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com