বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার ভাঙ্গুড়ায় সুলতানপুর দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া:

পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন খান মরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি পুকুরের কাদামাটি থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।

জানা যায়, উপজেলার সুলতানপুর গ্রামের লালদীঘি পুকুরের (সরকারি ) ২২ বিঘা জব্বার হোসেনের বাড়ির নিকটে তার প্রায় ১০/১২ বছর বয়সী মেয়ে শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পুকুরের কাদামাটিতে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ তার চোখে একটি অস্বাভাবিক বস্তু ধরা পড়ে।

পরে সে বিষয়টি তার মাকে জানায় এবং পরবর্তীতে তার বাবাকেও অবগত করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসব জনতা ভীড় জমাতে শুরু করে। এলাকার কিছু লোকজন তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু কে বিষয়টি অবহিত করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান কে বিষয়টি জানান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ প্রশাসন কে পাঠিয়ে, রাত প্রায় ১০ টার দিকে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতা বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন ৯ কেজি ৬৪০ গ্রাম।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান জানিয়েছে,ঘটনাটি খানমরিচ ইউনিয়নের হিন্দু ধর্ম অবলম্বীদের বিষ্ণু মূর্তি বলে ধারণা করা যাছে আমরা খবর পাওয়া মাত্রই মূর্তিটি থানায় হেফাজতে নিয়ে আসা হয়েছে, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com