শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মান্দায় আদালতের রায়কে অমান্য করে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

Reading Time: 2 minutes

হাবিবুর রহমান নওগাঁ-

নওগাঁর মান্দায় আদালতের চূড়ান্ত রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধপূর্ণ জমিতে নির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে । উপজেলার কুসুম্বা ইউনিয়নের কিত্তিলী গ্রামে শনিবার বিকালে সাড়ে ৪ টার দিকে এই হামলার ঘটনা ঘটে ।

এর প্রতিবাদে এবং জানমালের নিরাপত্তার দাবিতে রোববার (২৯ মাচ) দুপুরে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম । তিনি জানান, প্রতিবেশী আবতাবুর জামান ও তার স্ত্রী ফেরদৌসী গংদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল ।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিজ্ঞ আদালত শহিদুল ইসলামের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। অভিযোগ করা হয়, আদালতের সেই আদেশ তোয়াক্কা না করে শনিবার বিকেলে আবতাবুর জামান ও ফেরদৌসীর নেতৃত্বে একদল ভাড়াটে দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা হাতুড়ি ও সাবল দিয়ে নির্মাণাধীন প্রায় ৫০০ ফিট সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ৭ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে ।

শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,”আদালতের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে এই তাণ্ডব চালিয়েছে । বাধা দিতে গেলে তারা আমার পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় এবং এলাকা ছাড়া করাসহ প্রাণনাশের হুমকি দেয় । আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

” এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফতাবুর জামান ও তার স্ত্রী ফেরদৌসী গণমাধ্যমকর্মীদের সামনে প্রাচীর ভাঙার কথা স্বীকার করে বলেন, “ওই সীমানায় আমরা জমি পাব। বারবার বলার পরেও তারা জমি বুঝিয়ে না দেওয়ায় আমরা প্রাচীরটি ভেঙে দিয়েছি ।

” তবে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে । এই ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন। আদালতের রায় অমান্য করে যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

উক্ত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ছাড়াও এমদাদুল হক, শিমু আক্তার, জিন্নাত ও লতিফুর জামানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com