বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

খুলনার ডুমুরিয়ার চুকনগরে পুলিশের পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম,খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পুলিশের পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৭ মে) দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ পুলিশের পিকআপ যোগে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে পুলিশের পিকআপের সামনের চাকা বাষ্ট হয়ে একটি মোটরসাইকেল ও ভ্যানের সাজোরে ধাক্কা দিলে

ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক কেশবপুর উপজেলার সারুটিয়া এলাকার শরিফুল ইসলাম (৪০) ভ্যান যাত্রী যশোর সদরের চুড়ামনকাটি এলাকার প্রকাশ দাস (৩৯), তার স্ত্রী শ্রীমতি দাস (২৮) ও শিশু কন্যা বৃত্তিকা দাস (৬), ডুমুরিয়ার কামরুল ইসলাম গাজী (৩৫), আংগরদাহ গ্রামের মনটী দাস (৩৫), পাইকগাছা এলাকার সুজাত ঢালি (৪৫) প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। এছাড়া অজ্ঞাত আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা পুলিশ, ডুমুরিয়া ফায়ারসার্ভিস ও চুকনগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান, ফায়ারসার্ভিস স্টেশন অফিসার তানভীর আহম্মেদ এবং হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন মজুমদার বলেন, আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও ভ্যানটি হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com