মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনার ডুমুরিয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলার কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে মানবিক সহায়তার উদ্দেশ্যে খাদ্য ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১০টি পরিবারের মাঝে খাদ্য ও উপজেলার ১৩৭ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, দুই সেট পোশাক, ক্যাপ, বেল্ট, সোলজার ব্যাচ, বাঁশি, পিটি সু, বেত লাঠি ও টর্চ লাইট বিতরণ করা হয়। বুধবার (৩০ শে জুন) দুপুর ১২ টায় ডুমুরিয়া উপজেলা চত্বরে ১৪টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এসময় তিনি বলেন, খুলনা জেলা এখন করোনা ঝুঁকিপূর্ণ রয়েছে, করোনা মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে, যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে, মানসম্মত শিক্ষা ও নৈতিক চর্চা গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে একসাথে সুসম্পর্ক গড়ে তুলে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। এসময় খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভিন রুমা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাইসাইকেল পেয়ে খুলনা জেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক মোঃ খলিল শেখ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। অনুষ্ঠান শেষে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে সকল ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে করোনা মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচনা করা হয়। এরপর উপজেলার কাঁঠালতলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com