শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

খুলনায় গরু চোর ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনার ডুমুরিয়ায় গরু চুরির অভিযোগে ৩ চোর কে হাতে নাতে ধরে গন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার(১৮জুলাই) ভোর রাতে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর ৪ টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াদুদ মজুদারের বাড়িতে গরু চুরি করার জন্যে সংঘবদ্ধ একটি চোর চক্র বাড়ির গেট ও গোয়াল ঘরের তালা কেঁটে গরু চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করে বাগেরহাট জেলার রামপাল থানার তালবুনিয়া গ্রামের জনি হাসান শেখ(৪০), একই থানার ইসলামাবাদ গ্রামের শেখ মিজান(৩৫) ও বটিয়াঘাটা থানার রনজিতের হুলা গ্রামের আবু বক্কার শেখ(৩৬) কে ধরে ফেলে গণ ধোলাই দেয়। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়ের পাশে পিকআপ ভ্যান নিয়ে অপেক্ষমান থাকা চোর সিন্ডিকেটের অপর দুই সদস্য টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় রাস্তায় টহলরত ও মাগুরাঘোনা ক্যাম্প পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে হাজির হয়ে ধৃত তিন চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত তিন জনকে চিকিৎসার জন্যে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com