বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা শফিকুল গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধায় সাদুল্লাপুরে শরিফুল ইসলাম (৩৮) নামের ডলার চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম একই উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার নিজামুল হক নামের এক ব্যক্তি শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ মাস আগে মোবাইল ফোনে প্রতারক শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে নিজামুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় শরিফুল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও কথিত আমেরিকান ১ ডলার সাদৃশ্য মূল্যবান নোট, ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক, ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com