মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধা জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, রংপুর বিএসটিআই:
গাইবান্ধা জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা।
১৯.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে- ০১) মেসার্স হক বেকারী, ব্রীজ রোড, এ্যাকোয়ার এস্টেটপাড়া, সদর, গাইবান্ধা বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় এবং বিস্কুট, পাউরুটি ও কেক এর মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় ৫০০০/- টাকা জরিমানা করে মামলা নিষ্পত্তি করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসন, গাইবান্ধা এর জনাব মোঃ রেজাউল করিম। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ), উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com