মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে ২ কোটি ৩২ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ৮টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ সড়ক ও খালের ওপর ৮টি ব্রীজ র্নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৩২ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে দুুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে কাজগুলো সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলা হরিরামপুর ইউপি’র হাজির বাজার সড়কে, ঘরপুড়ি বাজারে, নাকাই ইউপির শিমুলতলী সড়কে, ডুমুরগাছা কদমতলী খালের উপর, মেঘারচর রাাস্তায়, খুকশিয়া সড়কে ও দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী চরপাড়া, বগুলাগাড়ী তালুুকদারবাড়ী খালের ওপর এই ব্রীজ গুলির র্নির্মাণ কাজ শুরু হবে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুুয়েল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, নাকাই ইউপি চেয়ারম্যান খ,ম, সাজু, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, হরিরামপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com