বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গোবিন্দগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৩৫ পিস ইয়াবাসহ রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব গাইবান্ধা-১৩, গ্রেফতারকৃত আসামী রেজাউল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া গ্রামের মৃত আফসার আলীর পুত্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল মিয়ার কাছে থাকা ৫৩৫ পিস ইয়াবা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com