মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

গোলাবাড়িতে ভিজিডি চাল, সেলাই ও স্প্রে মেশিন বিতরণ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলার ৩নং গোলাবাড়ী ইউপিতে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল, হতদরিদ্র কৃষক ও কার্বারীদের মাঝে স্প্রে মেশিন দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(১৬ নভেম্বর) সকালে গোলাবাড়ী ইউপি কার্যালয়ে ৯ওয়ার্ডের ২০৯অসহায় পরিবারের মাঝে ২০২১-২২অর্থ বছরের ভিজিডি চাল, ৫৩কৃষক ও কার্বারিদের স্প্রে মেশিন ও ১০দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব তপন বিকাশ ত্রিপুরা‍‍র সঞ্চালনায় গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা‍‍র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, আমাদের কৃষি প্রধান দেশের মাটি উর্বর। খাদ্য শস্য উৎপাদনের জন্য অনুকূল। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিজাত পণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে। কৃষির উন্নয়নে সরকার কৃষকের উন্নয়ন ও কৃষি খাতের শ্রমিকদের কথাও ভাবছে। আমাদেরকে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারই অংশ হিসেবে কৃষি সংক্রান্ত সরঞ্জামাদী বিতরণ করা হচ্ছে। খাদ্য সঙ্কট মোকাবিলা করে মানবিক বিপর্যয় রোধ ও নিয়ন্ত্রণ করতে কৃষি কাজ তথা চাষাবাদের দিকে আরো ব্যাপকতার কোন বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন, গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা, ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্য অঞ্জলী ত্রিপুরা, নারী সদস্য মিলি ত্রিপুরা, কুবলেশ্বর ত্রিপুরা, সুইচিং প্রু মারমা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com