সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভা

Reading Time: < 1 minute

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভা

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় চেম্বার ভবনের তৃতীয় তলার হলরুমে সভাপতি এরফান আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় এ সভা। সভায় কার্যবিবরণী পাঠ করেন, চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র দাস। বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক মহসিন আলী, সাবেক পরিচালক দুরুল হোদা হাসনাত, আব্দুল মান্নান সেন্টু, সৈবুর রহমান, মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের পরিচালক উজায়ের হোসেন তপন, মহসিন আলী, মাইনুল ইসলাম, এ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ, আলহাজ্ব আব্দুল মালেক, এম কোরাইশী মিলু, বাহরাম আলী, শহিদুল ইসলাম শহিদ, রুহুল হুদা, রেজাউল করিম, শাজাহান আলী, গোলাম হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল বারেকসহ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং চেম্বারের উন্নয়নে বিভিন্ন কর্মসুচী পালনে সকলের ভুমিকা আশা করেন। এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রেতা সহনীয় রাখার আশ্বাস প্রদান করেন।
সভায় চেম্বারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com