রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা

পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালানসহ দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল। সব মিলিয়ে এ পর্যন্ত ইউরেনিয়ামের ছয়টি চালান গ্রহণ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার কথা।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্র্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন- জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com