বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চুকনগরে জনস্বার্থে প্রশস্ত ও উন্মুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরে ১৬ই সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল ১০টায় জনস্বার্থে প্রশস্ত, উন্মুক্ত রাস্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । জেলা পরিষদের সার্ভেয়ার কর্তৃক সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে ডুমুরিয়া থানায় চুকনগর বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, বাজারের ব্যবসায়ী, স্থানীয় জমির মালিক,স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নামে একটি মামলা হয় । মামলার প্রতিবাদে চুকনগর বাজার ব্যবসায়ী সমিতি ,চুকনগর বাজার যতিন কাসেম রোড দোকান মালিক সমিতি , চুকনগর সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভায় ও মানববন্ধনের আয়োজন করা হয় । পরিচালনায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, সরদার আব্দুস সোবহান, গাজী মিজানুর রহমান, মোঃ আজিজুর রহমান খোকন, প্রভাষক শেখ মনিরুল ইসলাম, রমেশ চন্দ্র পাল,বিধান তরফদার। উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা মিথ্যা ও হয়রানী মূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই এবং জেলা পরিষদের রাস্তায় উন্মুক্ত রাখার জন্য সাধারণ জনগনের পক্ষ থেকে দাবি জানানো হয় । প্রতিবাদ সভায় বক্তারা বলেন চুকনগর বাজার যশোর, খুলনা, সাতক্ষীরা জেলার মিলন স্থান এই জনপদ সবসময়ই ব্যাস্ত থাকে । পদ্মা সেতু ছাড়লে আরো ব্যাস্ততম হবে বলে আশা করছি । যতীন কাশেম রোড দিয়ে শিল্পনগরী নোয়াপাড়া, বাণিজ্যিক নগরী দৌলতপুর যাতায়াত করা যায় ।জেলা পরিষদ কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো ঘর স্থাপন করলে পথচারী চলাচল বিঘ্ন ঘটবে এবং যানজটের সৃষ্টি হবে বলে বক্তরা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com