শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জাতীয় পর্যায়ের নৃত্যে দ্বিতীয় জাহ্নবী রায় জয়ী

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে দেশের ১৩টি অঞ্চলের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহ্নবী রায় জয়ী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে নৃত্য ইভেন্টের ‘ক’ শাখায় (কাব স্কাউট) বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেন সে। তার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও সুধীজন। জাহ্নবী রায় জয়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ব্রাহ্মণপাড়া এলাকার দেবাশীষ রায় চন্দন ও মালা রাণী রায়ের কন্যা। সে ডোমার উপজেলার ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ডোমার স্পন্দন নৃত্য একাডেমির একজন নিয়মিত নৃত্যশিল্পী।
জয়ীর প্রশিক্ষক বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস তার গৌরবগাঁথার স্বীকৃতি দিয়ে বলেন, নৃত্যে জয়ী অত্যন্ত মেধাবী। তৃণমূল থেকে সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় তার প্রশিক্ষক হিসেবে আমি গর্বিত। জয়ীর পরিবারের উৎসাহে তার এমন অর্জন। মেকআপ ও পোশাকে জাকির হোসেন ও ডাবলু মিয়া সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। জয়ীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com