রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

জুড়ীতে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা

Reading Time: < 1 minute

 মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা পরিষদের ২ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ বদরুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। ঘোষিত ফলাফলে  ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বদরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম  পেয়েছেন ১৯ ভোট। ৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আব্দুল হেকিম ইমন।জানা যায়, উপজেলার মোট ৮১ ভোটারের মধ্যে ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে একজন ভোটার মৃত্যু বরণ করায় ৮০ টি ভোট কাষ্ট হয়। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের এ নব নির্বাচিত সদস্য মোঃ বদরুল ইসলাম বলেন,  আজকের এ বিজয়ে আমি উপজেলার সকল ভোটারদের কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। অতিতেও  জনগণের কল্যাণে কাজ করেছি।  ভবিষ্যতেও জনগণের কল্যাণে সবসময় পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com