রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

বানিয়াচঙ্গে দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত বানিয়াচঙ্গে দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

হবিগঞ্জের বানিয়াচঙ্গের ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী মুবাশ্বির মিয়ার সভাপতিত্বে দিঘির পাড় যুবসমাজের পরিচালনায় সোমবার ১৬ই মার্চ ২৬ রমজান ২০২৬ যাত্রা পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, এতে দিঘির পাড় গ্রামের মুরুব্বিয়ান সহ মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীগন অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিঘির পাড় মসজিদের ইমাম জমির আলী সাইফুল্লাহ রমজান মাসের তাৎপর্য, সংযম ও মানবিকতার শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন।

এ ছাড়াও রমজান মাসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইমাম সুরুজ মিয়া। দোয়া ও আলোচনা শেষে অসংখ্য পথচারী ও এতিমদের রাস্তা থেকে ডেকে এনে ইফতার করানো হয়। এ বিষয়ে প্রবাসী মুবাশ্বির মিয়া বলেন আমাদের দিঘির পাড় গ্রামের প্রবাসীরা ইতিমধ্যে বেশ কয়েকটি সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেছে।

তাছাড়া ইফতার মাহফিল দিঘির পাড় গ্রামের যুবসমাজের উদ্যোগে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা সফল হয়েছে , ভবিষ্যতে তারা এরকম উদ্যোগ নিলে আমরা প্রবাসীরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং প্রতি বছর রমজান মাসে এ রকম ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে আস্বস্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com