মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে ব্রিজের কাছে মিলল গুলিবিদ্ধ লাশ

Reading Time: < 1 minute

শেথ ইমন, ঝিনাইদহ :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার বাম দিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে উপজেলার পৌরসভাধীন শুড়া গ্রামের দোলখালী মাঠের একটি ব্রিজের কাছে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি ৩৫/৩৬ বছর বয়সের। তার পরনে কাল প্যান্ট ও চেক শার্ট রয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দেন। হত্যাকারীরা তার মাথার বাম দিকে গুলি করেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি কেউ। এ বিষয়ে হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যাই। পার্শ্ববর্তী আলমডাঙ্গা ও হরিণাকুণ্ডু উপজেলার বর্ডার এলাকার কয়েক গ্রামের মাঝে দোলখালী মাঠের ব্রিজের কাছে ঘটেছে।তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com