বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঝিনাইদহ মাইক্রোবাস চাপায় রংমিস্ত্রী নিহত

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে মাইক্রোবাস চাপায় মিলন উদ্দিন (৩৬) নামের এক রংমিস্ত্রী নিহত হয়েছে। গতকাল (০৫মে)বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের মৃত বদর উদ্দিন খাঁ’র ছেলে। প্রত্যক্ষদর্শী ইরান মন্ডল জানান, বিকেলে মিলন স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রংয়ের কাজ করছিল। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com