বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নূতন ঘরসহ জমি হস্তান্তর

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল ;

মুজিববর্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীন ২০০টি পরিবার পেল পাঁকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মধুপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়।

সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০০টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসি আরসহ ঘর প্রদান করা হয়।

মধুপুর উপজেলা পরিষদের হলরুমে রবিবার (২০জুন) সকাল ১১টায় দ্বিতীয় পর্যায়ে ২০টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন যথাক্রমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু , মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সহ মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি, গৃহ প্রাপ্ত পরিবারগন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com