সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা:
তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বয়সসীমাও কমানোর পাশাপাশি পরীক্ষা আরও কঠিন করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আয়োজনে ‘গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিসিএসে ইনসেনটিভ কমাতে হবে। বয়সসীমাও কমানোর পাশাপাশি পরীক্ষা আরও হার্ড করতে হবে।
তিনি বলেন, শুধু ছোটখাটো পরিবর্তন নয়, প্রয়োজনে কঠোর ও ‘সার্জারির মতো’ সিদ্ধান্ত নিতে হবে। সব ডিজিজে (রোগে) মেডিসিন কাজ করে না, মাঝেমধ্যে সার্জারিও লাগে। সার্জারি পেইনফুল হলেও কার্যকর। তাই মাঝেমধ্যে কিছু পেইনফুল সময়ের মধ্যে নিয়ে যেতে হবে। এতে অনেকের হয়তো অপ্রিয় হতে হবে।